সময় সকাল ১০:২৭, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার বোয়ালমারী হতে তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী টুটুল মেম্বার ইয়াবাসহ আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর এর নেতৃত্বে অদ্য ০১ অক্টোবর ২০১৮ইং তারিখ সকাল আনুমানিক ০৭.০৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চতুল গ্রামে অভিযান পরিচালনা করে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মোঃ একলাছ উদ্দিন মোল্লা @ টুটুল মেম্বার (৩৮), পিতাঃ হাজী আব্দুর রউফ মোল্লা, সাং- চতুল থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুরকে ১১০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় ০৬টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘ দিন যাবৎ বোয়ালমারী এলাকায় অবৈধ ভাবে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে আইন শৃংখলা বাহিনী কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে যায়। অতি সম্প্রতি সে এলাকায় এসে আবারো মাদক ব্যবসা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০১ অক্টোবর ২০১৮ ইং তারিখ বোয়ালমারী থানাধীন চতুল গ্রামে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার বিপুল পরিমান উপকরণসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুরজেলার বোয়ালমারী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী