সময় সন্ধ্যা ৭:৩১, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গড়াই নদীতে পড়ে নিখোঁজ শিশু ১৪ ঘন্টা পর উদ্ধার


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামে রবিবার সকালে গড়াই নদীতে পড়ে জুবায়ের (২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। প্রায় ৫ঘন্টা ধরে বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েছে। বিকাল ৫টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর সানবান্ধা ঘাট এলাকা থেকে স্থানীয় জনতা উদ্ধার করে।
নারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম জানান, রবিবার সকাল ৭টার দিকে জামসাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জুবায়ের (২) সবার অজান্তে খেলতে খেলতে বাড়ীর পাশের গড়াই নদীতে পড়ে যায়। পরে খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয়রা খুজতে থাকে। পরে বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরী দল এসে প্রায় ৫ঘন্টা উদ্ধার অভিযান চালায়।

নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম জানান, বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরী দল এসে প্রায় ৫ঘন্টা উদ্ধার অভিযান চালায়। বিকাল ৫টার দিকে অভিযান বন্ধ করে। গড়াই নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর সানবান্ধা ঘাট এলাকা থেকে স্থানীয় জনতা উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার এস,আই দিপন কুমার মন্ডল জানান, বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরী দল এসে প্রায় ৫ঘন্টা উদ্ধার অভিযান চালায়। অভিযান চালিয়েও নিখোঁজ শিশু উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। এলাকার লোকজনকে দিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর সানবান্ধা ঘাট এলাকা থেকে স্থানীয় জনতা উদ্ধার করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী