
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর গুনিজন সংবর্ধনা ও বিওএমএ পদক প্রদান করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খামারে বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের মিরাকেল এগ্রো মাল্টি ফার্মের সত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান খান ( মালেক) কে এ পদকে ভুষিত করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউন্সে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ,এমপি। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ডা. নাহিদা হোসেন বন্যাসহ বিশিষ্ট সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ খামারে বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের মিরাকেল এগ্রো মাল্টি ফার্মের সত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান খান ( মালেক) কে এ পদকে ভুষিত করা হয়।
বালিয়াকান্দির মিরাকেল এগ্রো মাল্টি ফার্মের বিওএমএ পদক লাভ
নিউজ আপডেট টাইম : অক্টোবর, ১, ২০১৮, ৫:১৩ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
409 বার
