সময় দুপুর ১:১০, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে গৃহবধুকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সোমবার ভোরে এক গৃহবধুকে গলা কাটার চেষ্টা করেছে দুবৃত্ত।

উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে ভোলানাথ কুন্ডু জানান, সোমবার ভোরে তার স্ত্রী কবিতা রানী কুন্ডু (৩৫) বাইরে যায়। অজ্ঞাতনামা এক যুবক ছুরি ধরে তার গলায় পোচ মারে। এতে রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের মধুখালী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এব্যাপারে তিনি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বালিয়াকান্দি থানার এস,আই হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী