সময় সকাল ১০:২৪, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুর মেডিক্যাল হাস্পাতালে সকল টিওবয়েল বিকল- পানি সংকটে রোগীরা, বেড়েছে কোমল পানীয় বিক্রি

নিজস্ব প্রতিবেদক ঃ ফরিদপুর মেডিক্যাল হাস্পাতালে থাকা ২ টি টিউবওয়েল বিকল হয়ে যাওয়ায় তিন দিন যাবত পানি সংকটে ভোগান্তী পোহাচ্ছে রোগী ও তার স্বজনরা ।  যেখানে ১০হাজারের বেশী রোগী ও আত্বীয় স্বজন পানি না পেয়ে অদূরে পানি আনতে যাচ্ছে । আজ সেখানেও  নলকূপের পানি নেয়ার নিষেধাজ্ঞা দিয়েছে বলে অভিযোগ করেছে রোগীর স্বজনরা । ২শোরা অক্টোবর সংবাদ পেয়ে প্রতিনিধী ঘটনা স্থলে গিয়ে দেখেন রোগীর লোকেরা পানির জন্য এখানে ওখানে ঘূড়ছে । যাদের সাধ্য আছে কিনে খাচ্ছে কোমল পানীয়। মাগুড়া থেকে আসা জলিল মিয়া বলেন –কোথাও পানি নাই ,২টি টিউবয়েল তার মাথা খোলা এ কয়দিন পয়ানি কিনে খেলাম। একাডেমিক ভবনের কেন্টিনের পাশে সাপ্লাই পানি সেখানে যেতে নিষেধ করেছে। আমারা এখন পানি সংকটে ভুগছি । আটড়শি এলাকা থেকে আসা রোগীর এক আত্বীয় খোদেজা বেগম জানান-  আমরা গত কাল আসছি দেখি এখানের টিওবয়েলের মাথা নাই , ওয়ার্ডে পানি এত নোংড়া ও গন্ধ যে খাওয়া যায় না । পানি কালকে কিনে খাইছি কিন্তু গোসল টা করবো কিন্তু পানি পাচ্ছিনা, থালা বাসন ধোয়া ,কাপড় কাচা খুবই কষ্ট হচ্ছে ।  প্রচন্ড গড়মে রোগীর সাথে থেকে রোগী হয়েগেছি । একাডেমী ভবনের পাশে কেন্টিন সংলগ্ন সাপ্লাই পানি’র লাইন টি বন্ধ করে দেয়ার জন্য, সেখানে গিয়ে দেখা যায় শওকত আলী নামে একজন কর্মী সেলাই রেঞ্চ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জিজ্ঞাস করলে বলেন আমার বস এ লাইন বন্ধ করে দিতে বলছে তাই বন্ধ করে দিছি । খোজ করা হলো বস কে ।

পাওয়া গেল  বস কে , অফিস স্টোর কিপার জসিম উদ্দিন কে পানি বন্ধ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন- আমি পানি বন্ধ করতে বলিনি । আপনার যা জিজ্ঞাস করার প্রিন্সিপালকে জিজ্ঞাস করুন ,আমি এ ব্যাপারে কিছুই জানিনা । ফরিদপুর  মেডিক্যাল কলেজে হাস্পাতালে নেই টিউবয়েল। পানি  সংকট নিয়ে কথা হয় প্রিন্সিপাল এর সাথে । তিনি বলেন ২টি টিউবয়েল নষ্ট হয়েগেছে , খুলে রেখেছি ,সারতে সময় লাগবে তবে আজকে হবেনা।এদিকে দোকানে আজ পানি বিক্রি করে সন্তুষ্ট এক দোকানী বলেন , আজ কয়দিন পানি বিক্রি বেশী হচ্ছে ,হাস্পাতালের টিউবয়েল মনে হয় সাড়ে নাই। দোকানের পানি প্রায় শেষের দিকে। কোম্পানীরও খোজ নাই । আরো পানি থাকলে বেশী বিক্রি হতো। তবে এ ধরনে বড় সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেছে রোগী’রা । তারা বলেন আমারা এখানে আসি উন্নত চিকিতস্যার জন্য ।কিন্তু চিকিতস্যা যেমন তেমন এ গরমে এখানে পানি নেই রোগীরা আরো বেশী রোগী হয়ে যাচ্ছে । এত গরমে এই বড় প্রতিষ্ঠানে পানি সংকট খুব মারকত্নক  সমস্যা। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এ বিষয়ে আরো  দায়ীত্ববান হওয়া দরকার ।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী