সময় দুপুর ১:০৮, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৩২ জন গ্রেফতার

#স্টাফ রিপোর্টার  ঃ ৫ই অক্টোবর শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে মদ ও জুয়ার আসর থেকে মাদক সেবন অবস্থায় ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোয়ারন্দ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীর মানিক মিয়ার মদের আসর থেকে  মাদক সেবন করা অবস্থায় গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলো ঃ  কুদ্দুস মোল্লা (৩০), ফারুক (২৫), সোহাগ (৩০), আব্দুর সালাম (৪৫), বিল্লাল হোসেন (২৪), বাবু (২৯), সুজন (২৩), মিলন (৩৭), দেলোয়ার (৪৫), ইউনুছ (২০), আলমগীর হোসেন মিন্টু (২৮), মৃদুল অধকারী (২৮), খোকন (৩২), শেখ সেলিম (২০), সজিব হাসান (২৫), শাকিল (২৪), আলামিন (২২), সুমন (২৪), রশিদ (৫৫) কে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয় এবং মানিক মিয়া কৌশলে পালিয়ে যায়।

অন্যদিকে যৌনপল্লীর হানিফ শেখের জুয়ার আসর থেকে সেলিম খান (৩০), অহেদ আলী (৫০), শুকুর আলী (৪৫), বাবু (৩৮), নয়ন (২৬), আওলাদ হোসেন (৩৭), মহসীন (২৬), হাফিজ মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া মদ পান করে প্রকাশ্যে মাতালামি করার দায়ে দুই নারীসহ আরো চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে । 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী