সময় সকাল ১০:২৫, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে গৃহবধুকে কোপানোর চেষ্টাকালে জনতার হাতে যুবক ধৃত


বালিয়াকান্দি ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে বৃহস্পতিবার রাত ৩টার দিকে এক গৃহবধুকে কোপানোর চেষ্টাকালে যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মোজাম্মেল মৌলিকের স্ত্রী হালিমা বেগম জানান, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে তার মেয়ে মৌ (৫) জ্বরে কাতরাচ্ছিল। মাথায় পানি দেওয়ার জন্য বাইরে বের হলে পুর্বপরিকল্পিত ভাবে বেরুলী গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে বাজারের পাহাড়াদার রাসেল মন্ডল (৩৭) বাড়ীতে টিনের বেড়া থাকায় গাছ দিয়ে বাড়ীর মধ্যে প্রবেশ করে। কালো কাপড় দিয়ে মুখোশ পড়া অবস্থায় মুখে থাকা দিয়ে হাতে থাকা ছোড়া দিয়ে কোপানোর চেষ্টা করে। তাকে ধাক্কা দিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে টিনের বেড়া কেটে বাহিরে বের হওয়ার চেষ্টা করে। পরে লোকজন তাকে আটক করে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এব্যাপারে বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেন জানান, জনতা আটক করে রাসেল মন্ডলকে সোপর্দ করে। তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী