সময় দুপুর ১২:৪৩, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দি থানায় নবাগত ওসি একেএম আজমল হোসেন এর যোগদান

রাজবাড়ী  ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় বৃহস্পতিবার দুপুরে নবাগত অফিসার ইনচার্জ একেএম আজমল হোসেন যোগদান করেছেন।
থানায় আসার পর নবাগত অফিসার ইনচার্জ একেএম আজমল হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান, বিদায়ী অফিসার ইনচার্জ হাসিনা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, থানার এস,আই দিপন কুমার মন্ডল, এস,আই নুর মোহাম্মদ, এস,আই জাকির হোসেন, এস,আই বিল্লাল হোসেন, এস,আই হিরণ কুমার বিশ্বাস, এস,আই রেজাউল ইসলাম, এস,আই কায়সার হামিদ, এ,এস,আই কিরণ কুমার মন্ডল, এ,এস,আই সোহেল রানাসহ অন্যান্যে কর্মকর্তারা। পরে থানার দায়িত্ব বুঝে নেন।
নবাগত অফিসার ইনচার্জ একেএম আজমল হোসেন ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে ভর্তি হন। ২০১১ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। সাতক্ষীরা সদর, ডিবি, মাগুরা সদর, সর্বশেষ যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিয়াঘাটা গ্রামের সন্তান। কর্মজীবনে অনেক ক্লু-লেচ মামলা তদন্ত করে উদঘাটন করেছেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী