সময় দুপুর ১২:৪১, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সরকারী কাজে বাঁধা দানের অভিযোগে ২ জনের কারাদন্ড প্রদান

সরকারী কাজে বাঁধা দানের অভিযোগে ২ জনের কারাদন্ড প্রদান

 

 স্টাফ রিপোর্টার  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামে বুধবার বিকালে বাল্য বিয়ে বন্ধে বাধা প্রদান করায় ২জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামের ইকলাছ শেখের মাদ্রাসা পড়–য়া মেয়ে ফাতেমাকে বাল্য বিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যদের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্য বিয়ে বন্ধে বাধা প্রদান করলে তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজাকে অবগত করা হয়। তিনি সহ থানার পিএসআই হিরণ কুমার বিশ্বাসসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সরকারী কাজে বাধা দানের অভিযোগে বাক-সাডাঙ্গী গ্রামের আকবর শেখের ছেলে নান্নু শেখ ও মাছেম শেখের ছেলে রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার ভ্রাম্যমান আদালতে সরকারী কাজে বাধা দানের অভিযোগে রাশেদুল ইসলামকে ৫দিন ও রান্নু শেখকে ৩দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। ওই ছাত্রীর অভিভাবকদের ডেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলিকা নেওয়া হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী