সময় দুপুর ১:১১, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা


রাজবাড়ী ঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ (অবঃ) বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চ্যাটার্জী, উপজেলা পুজা পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক কল্লোল কুমার বসু প্রমুখ। এসময় উপজেলার ১৪৬টি পুজা মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসব পালন সফল ও সুষ্টু ভাবে যাতে পালন করতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী