
রাজবাড়ী ঃ ঝাটকা ইলিশ ধরা নিশেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে ২০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একি সাথে জব্দ করা হয়েছে ৮৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৯৫ কেজি মা ইলিশ ।
গত শুক্রবার বিকেল ৫ টা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার চারটি উপজেলার নদীতে অভিযান চালায় মৎস্য অফিস ও প্রশাসন টাস্কফোরস ।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান- শনিবার সকাল পর্যন্ত অভিযানে রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলা থেকে ১৬ জেলেকে আটক করা হয়। আর জব্দ করা হয় ৮৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৯৫ কেজি ইলিশ মাছ।
পরে আটককৃতদের স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড প্রদান করে। আর জব্দকৃত জাল আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিম খানায় প্রদান করা হয়েছে।
