সময় দুপুর ১২:৪১, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে নারিকেল পারতে গিয়ে বিদ্যুৎস্পৃর্ষে তরুনের মৃত্যু


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে মিরুল মোল্যা (১৪) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মিরুল মোল্যা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের হেলাল মোল্যার ছেলে।
নারুয়া গ্রামের বাসিন্ধা শেখ মহিদুল ইসলাম, নজরুল ইসলাম খান জানান, রবিবার সকাল ৯টার দিকে নারুয়া গ্রামের আব্দুল মজিদ মুন্সির বাড়ীতে মিরুল মোল্যা নারিকেল গাছে নারিকেল পাড়তে ওঠে। নারিকেল পেরে নামার সময় নারিকেলের পাতা ধরলে পাতা বিদ্যুতের তারের উপর পড়ে। এসময় বিদ্যুৎস্পৃর্ষে চিৎকার করলে বিদ্যুৎ অফিসে ফোন দেওয়ার পর বিদ্যুৎ বন্ধ হলে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিয়ে আনলে সে মৃত ঘোষনা করে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী