সময় রাত ৩:২১, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বালিয়াকান্দিতে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাজবাড়ী ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে দশ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, বাবুল আক্তার (৩০)। তার পিতার নাম, শামসুল হোসেন। বাড়ী উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামে।
বালিয়াকান্দি থানার এস,আই হিরন কুমার বিশ্বাস জানান, থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নির্দেশে জিআর ১২৪/১২ মামলায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের শামসুল হোসেনের ছেলে বাবুল আক্তারের দশ বছরের সশ্রম কারাদন্ড হয়। আদালতের রায়ের পর থেকেই সে গাঢাকা দেয়। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামুকখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী