সময় দুপুর ১২:৪২, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মধুখালী থেকে বিকাশ হ্যাকার চক্রের ১ সক্রিয় সদস্য আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৪ অক্টোবর ২০১৮ইং তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময়ে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ঘোপঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ এ্যাকাউন্ট হ্যাকিংকারী সংঘবদ্ধ চক্রের ০১ সক্রিয় সদস্য ১। মোঃ রুবেল খান(১৯), পিতাঃ আব্দুস সালাম খান, সাং- ঘোপঘাট, থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুরকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় গত ০৫-১০-২০১৮ইং তারিখ মধুখালী থানাধীন আকলিমা বেগম নামে জনৈক গৃহবধুর স্বামী বিদেশ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা উক্ত গৃহবধুর ব্যক্তিগত বিকাশ এ্যাকাউন্টে পাঠালে মধুখালী থানাধীন ঘোপঘাট বাজারে অবস্থিত বিকাশ এজেন্ট রুবেল স্টোর এর সত্বাধিকারী অভিযুক্ত মোঃ রুবেল খান তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ কৌশলে উক্ত ২০ হাজার টাকা ক্যাশ আউট করে নেয়। পরবর্তীতে উক্ত ভিকটিম তার ব্যক্তিগত বিকাশ এ্যাকাউন্টে কোন টাকা না পেয়ে বিষয়টি প্রথমে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি জিডি করেন (মধুখালী থানার জিডি নং-৩৭৭ তারিখ ০৯-১০-২০১৮ ইং) এবং র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সহযোগীতা কামনা করে। তদপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৪ অক্টোবর ২০১৮ইং তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময়ে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ঘোপঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ এ্যাকাউন্ট হ্যাকিংকারী মোঃ রুবেল খানকে আটক করে। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকিং এর মাধ্যমে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। অভিযানকালে উক্ত রুবেল স্টোর থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল, ট্যাব এবং বিপুল পরিমান সীমকার্ড জব্দ করা হয়। আটককৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিম আকলিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী