রাজশাহী বিভাগীয় চীফ : বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধিকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার বেড়া উপজেলায়।
এ ধর্ষন নিয়ে থানায় করা অভিযোগের সুত্র থেকে জানা যায়, বেড়া উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়ার মোঃ রেজওয়ান হোসেন (৫৫) একই গ্রামের মকরম ফকিরের প্রতিবন্ধি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে।
এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসি রেজওয়ানকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু বিয়ে করতে সে অস্বীকার করে।
পরে গত শনিবার (২২ জুলাই) রাতে মকরম ফকিরের ছেলে মন্টু ফকির বাদি হয়ে বেড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্র ধরে বেড়া থানার এসআই শরীফুল সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোররাতে অভিযান চালিয়ে রেজওয়ানকে একটি গোয়াল ঘড় থেকে আটক করে।
এদিন (২৩ জুলাই) সকালে গ্রেফতারকৃত রেজওয়ানকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরন করা হয়।
এ বিষয়ে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরিক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে।
পাবনায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধিকে ধর্ষন; আটক-১
নিউজ আপডেট টাইম : জুলাই, ২৩, ২০১৭, ৬:২৬ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
159 বার
