সময় বিকাল ৫:৪৩, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুর জেলার কোতয়ালী থেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ-৭ জন আটক আটক

বিবরণঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প, জেলা মৎস্য বিভাগ ফরিদপুর ও জেলা প্রশাসন ফরিদপুরের যৌথ অভিযানে অদ্য ১৫ অক্টোবর ২০১৮ইং তারিখ আনুমানিক ১৬.০০ ঘটিকা হতে ১৯.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পদ্মা নদী হতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে ০৭ জন জেলে (১) মোঃ জামাল খাঁ(২০), পিতা-সিরাজ খাঁ, (২) মোঃ সিদ্দিক বিশ্বাস(৫২), পিতা-মৃত হাছেন বিশ্বাস, উভয় সাং-মোহাম্মদ মাতুব্বরডাঙ্গী, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর (৩) মোঃ রুবেল জমাদ্দার(৩০) পিতাঃ মোঃ সোহরাব জমাদ্দার, (৪) মনি পাল (২৫), পিতা মোঃ মোকছেদ পাল, (৫) মোঃ সরোয়ার হোসেন(৫২), পিতা-মৃত মাছেম মৃধা, সর্ব সাং-কবিরপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর (৬) মোঃ জয়নাল মন্ডল(৩২), পিতা-মৃত মোহর উদ্দিন, সাং-ডিক্রীরচর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর (৭) মোঃ লালন খাঁ(১৯) পিতাঃ মোঃ ছমির খাঁ, সাংঃ হাজারবাগ থানা-চরভদ্রাসন, জেলা-ফরিদপুরদেরকে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে ৬০ কেজি মা ইলিশ ও ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেগম ইসরাত জাহান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর, বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ডে দন্ডিত করেন। উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী