
বালিয়াকান্দি ঃ শারদীয় দুর্গাপূজা মন্দিরে নিরাপত্বার জন্য রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে সোমবার পুলিশ ও আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
বালিয়াকান্দি থানা থেকে থানার এস,আই দীপন কুমার মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ উপজেলার ১৪৬টি দুর্গাপূজা মন্দিরে পুলিশ ও আনসার সদস্যদের সিসির মাধ্যমে পাঠান। প্রতিটি মন্দিরে ৮, ৬ ও ৪জন করে মোতায়েন করা হয়েছে। ৬২৮জন আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য রয়েছে। এছাড়াও পুলিশের বিশেষ টিম সার্বক্ষনিক টহলে থাকবে।
