সময় দুপুর ১২:০৯, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জমি নিয়ে বিরোধে ঘরে অগ্নিসংযোগের অভিযোগ


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর তেকাটি গ্রামে সোমবার সকাল ৮টার দিকে জমি নিয়ে বিরোধে ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
চর তেকাটি গ্রামের আবু তালেব মন্ডলের ছেলে সিরাজ মন্ডল জানান, ৩৮ নং এলাঙ্গীডাঙ্গী মৌজার এস,এ ৭৪ নং বুজারত ৯৯ ভিপি ১৪০, আরএস ১০০ নং এবং বিএস ১৭০ নং দাগে ২২ শতাংশ জমির মধ্যে ১৫শতাংশ জমি তার বসতবাড়ীর সংলগ্ন পালান। এ জমি নিয়ে নারুয়া ইউনিয়নের আকবর আলী সরদারের ছেলে শামসুল সরদারের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে রায় তার পক্ষে যায়। বাড়ীতে লোক না থাকার সুযোগে রাতের অন্ধকারে রাস্তা নির্মাণ করে। সোমবার সকাল ৮টার দিকে শামসুল সরদার, রিজাউল সরদার, নায়েব আলী মোল্যা, হেরমত মোল্যা, সামছু মন্ডল, লাল চাঁদ মন্ডল, রোমান মন্ডল, চেনু মন্ডল, ইরাদ মন্ডল, রিংকু মন্ডল, রমজান সরদার, কোরবান মোল্যাসহ তাদের লোকজন নিয়ে জোড়পুর্বক গাছ লাগাতে আসে। বাড়ীতে থাকা মহিলারা বাধা দিলে বাড়ীর রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শামসুল সরদার জানান, আমার জমিতে গাছ রোপন করতে গেলে বাধা দেয়। পরে ঘরে আগুন জ্বলতে দেখে আমরা চলে আসি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী