সময় সকাল ৬:৫৪, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

স্কুল ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষনের অভিযোগে মামলা

বালিয়াকান্দি ( রাজবাড়ী) ঃ আত্বীয়তার সুবাদে পরিচয়ে প্রেমের প্রস্তাব ও কু-প্রস্তাবে সারা না দেওয়ায় সুযোগ বুঝে ঘরে ঢুকে এক স্কুল ছাত্রীকে জোড়পুর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে রবিবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার সকালে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেন জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশী বরাট গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে পিযুষ কুমার মন্ডল (২১) আত্বীয়তার সুবাদে পার্শ্ববর্তী বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামের এক স্কুল ছাত্রী (১৫) কে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই স্কুল ছাত্রী প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২১ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে নিজবাড়ীর বসত ঘরে ঘুমিয়ে ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হলে এ সুযোগে পিযুষ কুমার মন্ডল ঘরে ঢুকে খাটের নিচে পালিয়ে থাকে। বিদ্যুৎ চলে যাওয়ার পর সে বের হয়ে ওই ছাত্রীর মুখ আটকে ধরে। ছাত্রী চিৎকার করতে গেলে ছুরি ধরে হত্যার হুমকি দেয়। ভয়ে চিৎকার করতে না পারায় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। বিষয়টি কাউকে বললে জীবন নাশের হুমকি দিয়ে চলে যাওয়ার সময় ওই ছাত্রী চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে পিযুষকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে দশ লক্ষ টাকা যৌতুকের বিনিময়ে বিয়ের আয়োজন করলেও ছাত্রীর বয়স না হওয়ায় বিয়েতে ব্যর্থ হয়। পরে রাজবাড়ী আদালতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মিস,পি ৩৮৭/১৮ মামলা দায়ের করে। মামলাটি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করতে নির্দেশ প্রদান করে। রবিবার মামলাটি থানায় রেকর্ড হয়। ভিকটিমকে উদ্ধার করে সোমবার সকালে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী