সময় বিকাল ৫:৪০, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

৬৪ জেলায় ই-ফাইলিংয়ে আবারও প্রথম পাবনা জেলা

রাজশাহী বিভাগীয় চীফ : জমি-জমা প্রশাসনিক কাজসহ যে কোনো সেবা দেয়ার ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে ই-ফাইলিংয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ৬৪ জেলার মধ্যে গত সপ্তাহে আবারও প্রথম হয়েছে, এর আগে গত (১-৬ জুলাই/১৭) প্রথম হওয়ার গৌরব অর্জন করে পাবনা জেলা।
মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুৃআই) প্রকল্পের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মূল্যায়নে প্রতিটি জেলার অবস্থান নির্ধারণ করা হয় প্রতি সপ্তাহে। এই মূল্যায়নে দু’বার ই-ফাইলিংয়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করলো পাবনা জেলা।
উল্লেখ্য, এ পদ্ধতিতে দ্রুত সময়ে কম খরচে ও হয়রানি ছাড়াই সাধারণ মানুষ সেবা পেয়ে থাকেন। এই ই-ফাইলিং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন তার একটি উল্লেখযোগ্য প্রকল্প।
সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনগণের কাছে সেবা পৌঁছে দেয়া হচ্ছে।
সারাদেশে সরকারি সকল দপ্তরের উপজেলা লেভেল পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে আছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের আগষ্ঠ থেকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সকল শাখায় ই-ফাইলিং কার্যক্রম শুরু করে। শুরু থেকেই সকল কর্মকর্তা ও কর্মচারীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক কর্মতৎপরতার ফলেই পাবনা সকল জেলার মধ্যে দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে অবস্থান করে আসছিল।
এছাড়া ফেসবুকের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রেও পাবনা জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী বিভাগীয় পর্যায়ে তিন বার প্রথম এবং ৬৪ জেলার মধ্যে একবার প্রথম স্থান অর্জন করেছে।
পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো জানান, এটা সম্ভব হয়েছে আমাদের সমস্ত দপ্তরগুলো একসাথে ভাল কাজ করেছে । এছাড়া যারা ভাল কাজ করেছে তাদের জন্য পুরুস্কার ঘোষনা করা হয়েছে ।
ভাল কাজের জন্য পুরুস্কৃত হওয়া এবং ভাল কাজের মূল্যায়ন পাওয়ায় প্রত্যেক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যত্নসহকারে কাজ করার উৎসাহ তৈরি হওয়ার জন্য বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে প্রথম হওয়া সম্ভব হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী