
বালিয়াকান্দি ( রাজবাড়ী) ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর তেকাটি গ্রামে সোমবার সকাল ৮টার দিকে জমি নিয়ে বিরোধে ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বিকালে ২ সহদরকে আটকে রেখে হাতুরী পেটা করে। খবর পেয়ে সন্ধ্যায় থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
চর তেকাটি গ্রামের আবু তালেব মন্ডলের ছেলে সিরাজ মন্ডল জানান, ৩৮ নং এলাঙ্গীডাঙ্গী মৌজার এস,এ ৭৪ নং বুজারত ৯৯ ভিপি ১৪০, আরএস ১০০ নং এবং বিএস ১৭০ নং দাগে ২২ শতাংশ জমির মধ্যে ১৫শতাংশ জমি তার বসতবাড়ীর সংলগ্ন পালান। এ জমি নিয়ে নারুয়া ইউনিয়নের আকবর আলী সরদারের ছেলে শামসুল সরদারের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে রায় তার পক্ষে যায়। বাড়ীতে লোক না থাকার সুযোগে রাতের অন্ধকারে রাস্তা নির্মাণ করে। সোমবার সকাল ৮টার দিকে শামসুল সরদার, রিজাউল সরদার, নায়েব আলী মোল্যা, হেরমত মোল্যা, সামছু মন্ডল, লাল চাঁদ মন্ডল, রোমান মন্ডল, চেনু মন্ডল, ইরাদ মন্ডল, রিংকু মন্ডল, রমজান সরদার, কোরবান মোল্যাসহ তাদের লোকজন নিয়ে জোড়পুর্বক গাছ লাগাতে আসে। বাড়ীতে থাকা মহিলারা বাধা দিলে বাড়ীর রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। বিকালে এলাঙ্গীডাঙ্গী গ্রামের বাদশা সরদারের ছেলে গোলাপ সরদার (৩৭) ও সাগর সরদার (২৮) বাড়ী থেকে বের হয়ে বেরুলী বাজার থেকে বাড়ী ফেরার পথে তেকাটি ব্রীজের উপর থেকে হেরমত, নায়েব আলী, রিংকু, ইমরান, মানিক, বিল্লাল, লালচাঁদ, ইরাদ, রুমান, নাজমুল, সাদ্দাম, শরিফুল, নিয়ামত, রমজান, সুমন, আকাশ, মজনুসহ তাদের লোকজন মিলে ধরে হাতুরী পেটা করে। তাদেরকে কোরবান আলীর বাড়ীতে আটকে রাখে। তাদের কাছে থাকা ২টি মোবাইল সেট, নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে দু,সহদরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার এব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
জমি নিয়ে বিরোধে ঘরে অগ্নিসংযোগ ও ২সহদরকে হাতুরী পেটার অভিযোগ
নিউজ আপডেট টাইম : অক্টোবর, ১৬, ২০১৮, ৩:৩৫ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
647 বার
