সময় রাত ১:৩৯, বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে মেহেদী হাসানের পূজা মন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর উন্নয়নমুলক কর্মকান্ডের লীফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ী-২ ( পাংশা, বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান শুক্রবার বিকালে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের লীফলেট বিতরণ করেছেন।
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপুজা মন্দির পরিদর্শন করেন, রাজবাড়ী-২ ( পাংশা, বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিটর মুহাম্মদ মেহেদী হাসান। এসময় বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী, শামীম মোল্যা, লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা। মোটর সাইকেল, নসিমনসহ বিভিন্ন লোকজনকে সাথে নিয়ে শোডাউন দিয়ে মন্দির মন্দিরে যান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের লীফলেট বিতরণ করেন।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান বলেন, আমি রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন আশা করছি। আমাকে মনোনয়ন দিলে শতভাগ বিজয়ী হওয়ার আশাবাদী। এ কারণেই নৌকার মার্কার পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আসুন নৌকা মার্কার পক্ষে জনমত সৃষ্টিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী