সময় রাত ২:৩১, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

মহতী উদ্যোগ-মুক্তিযোদ্ধার প্রচেষ্টায় চোঁখের আলো ফিরে পেল ২৭২ জন হতদরিদ্র

বালিয়াকান্দি ঃ মানব সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ( অবসরপ্রাপ্ত ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খায়রুল বাসার খান। শনিবার সকালে ফরিদপুরের মধুখালী মালেকা চক্ষু হাসপাতালে ৫জনকে বিনামুল্যে চোখের ছানি অপারেশন করান। ৫জন হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের আলেয়া বেগম, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আমেনা বেগম, গাড়াকোলা গ্রামের জাকির হোসেন, গুপ্তলক্ষণদিয়া গ্রামের হাসেম খান, চরগুয়াদাহ গ্রামের রিজিয়া বেগম ।
হাসেম খান, আলেয়া বেগম জানান, গরীব, অসহায়, দুঃস্থ রোগীদের বিনামুল্যে চোখের ছানি অপারেশন করার কথা জেনে মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খানের নিকট গেলে তিনি যাচাই-বাছাই করে অপারেশনের ব্যবস্থা গ্রহন করেন। তিনি ইতিমধ্যে তাদের মতো অনেককে অপারেশনের ব্যবস্থা করেছেন। তবে কারো কাছ থেকে কোন টাকা নেন না।
আলহাজ্ব মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান জানান, যারা অর্থের অভাবে চোঁখের ছানি অপারেশন করতে পারেন না। তাদের কে তিনি বাছাই করে বিনামুল্যে অপারেশনের ব্যবস্থা করেন। তিনি এ কার্যক্রম যতদিন বেঁচে থাকবেন ততদিন চালিয়ে যাবেন। সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তিনি ইতিমধ্যেই রাষ্ট্রপতি সেবাপদক, মহত্বাগান্ধী স্বর্ণপদক, মাদার তেরেসা পদকসহ বহু পদকে ভূষিত হয়েছেন। এ পর্যন্ত তিনি রাজবাড়ী, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, মধুখালী, মাগুরা, শ্রীপুর, যশোর, ফরিদপুর, বোয়ালমারী, মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রোগী বাছাই করে তার নিজ খরচে ২৭২ জন চক্ষু রোগীকে চোঁখের ছানি অপারেশন করিয়েছেন। যারা অর্থাভাবে চোঁখের ছানি অপারেশন করতে পারছেন না এ ধরনের হতদরিদ্ররা যোগাযোগ করুন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান, মোবাইল-০১৭১১-০০০৯৭৯।
মালেকা চক্ষু হাসপাতালের প্রশাসক ও প্রধান হিসাব রক্ষক মশিউর রহমান জানান, মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান ইতিমধ্যে ২৭২জন হতদরিদ্র রোগীকে বিনামুল্যে চোখের ছানি ও নেত্রনালী অপারেশন করে থাকেন। তার নিজস্ব অর্থায়নে ও মালেকা চক্ষু হাসপাতালের সহযোগিতা নিয়মিত ভাবে অপারেশনের ব্যবস্থা করছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী