
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে¡ অদ্য ২৯ অক্টোবর ২০১৮ইং তারিখ আনুমানিক ১৮.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কমলাপুর (কুঠিবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী ১। মোঃ লাভলু মন্ডল(২৫) পিতাঃ মোঃ সামাদ মন্ডল ও স্ত্রী ২। মোছাঃ অঞ্জনা আক্তার (২৭), স্বামী- মোঃ লাভলু মন্ডল উভয় সাং- দক্ষিণ উজানচর (ময়েজ উদ্দিন মন্ডল পাড়া) থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীকে ৩৫ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীদ্বয়কে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
