সময় রাত ৩:৩৫, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

স্কুল সময়ে শ্রেণিকক্ষে কোচিং বাণিজ্যের সত্যতা মিলেছে

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলামের বিরুদ্ধে স্কুল সময়ে শ্রেণিকক্ষে রমরাম কোচিং বাণিজ্যের সত্যতা মিলেছে।

সম্প্রতি এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, সদস্য ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, সদস্য ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ আব্দুল মাজেদ সরেজমিন তদন্ত পুর্বক স্কুল সময়ে কোচিং বাণিজ্যের সত্যতা পাওয়া গেছে বলে গত ২১ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে এক শিক্ষকের বিদ্যালয়ে কোচিং বাণিজ্যের অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্ত কমিটি সত্যতা পেয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী