সময় রাত ১২:২৯, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বালিয়াকান্দিতে ঐক্য পরিষদের মতবিনিময় সভা

বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা কালী মন্দির প্রাঙ্গনে বুধবার বিকালে ইসলামপুর ইউনিয়ন হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর ইউনিয়ন হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ইউপি সদস্য নিভাষ মজুমদারের সভাপতিত্বে উপজেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সনজিৎ কুমার দাসের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রামগোপাল চ্যাটার্জী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক পুলক কুমার লাহিড়ী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক নিতিশ কুমার মন্ডল, সহ-সভাপতি অধ্যাপক সুজয় কুমার পাল, বিধান চন্দ্র ঘোষ,সহ-সাধারন সম্পাদক কল্লোল কুমার বসু, জামালপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি বলাই চন্দ্র দাস, বহরপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল, সাধারন সম্পাদক অধ্যাপক উত্তম কুমার দাস, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার, নারায়নপুর শ্মশান কমিটির সভাপতি মন্টু লাল ঘোষ, অলোক কুমার সরকার, গোপাল চন্দ্র দাস, ইসলামপুর ইউনিয়ন হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে যেই নির্বাচনে আসুক, তাকে নিয়ে আমাদের বসতে হবে। আমাদের অধিকারের কথা তাকে বলতে হবে। কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ অধিকাংশই নৌকা প্রতিকে ভোট দিয়ে থাকি। এ জন্য তাকে প্রতিশ্রুতি দিতে হবে। অকপটে ভোট দিয়ে যাদেরকে আমরা নির্বাচিত করি তাদেরই একটি অংশ মহাশ্মশান দখলে ব্যস্ত। প্রতিকার চেয়েও না পেয়ে এখন মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। দ্রুত এর সমাধান দাবী করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী