সময় রাত ১:৫৭, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি হাফেজিয়া মাদরাসার শিক্ষিকাকে ধর্ষনের অভিযোগ ॥ শিক্ষার্থীদের দাবী ষড়যন্ত্র


বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর খুরশিদা ও সেলিনা-তুজ-জোহরা বালিকা হাফিজিয়া মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষনের অভিযোগ উঠেছে। তবে শিক্ষার্থী ও মোহতামিমের দাবী বিষয়টি ষড়যন্ত্র। তারা সুষ্টু তদন্তের দাবী জানান।
ওই মাদ্রাসার ধর্ষিতা শিক্ষিকা (১৮) জানান, তার স্বামী বৃহস্পতিবার সকালে সাথে এসে তাকে মাদ্রাসায় রেখে সন্ধ্যার আগে চলে যায়। রাতের বেলায় দুধের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা শোয়াইব হাসান তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। তাকে ভয়ভীতি দেখানোসহ মারপিট করে। রাতেই তার স্বামীকে বিষয়টি অবগত করা হয়। শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ তাকে ওই মাদ্রাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে শনিবার থানায় অভিযোগ দায়ের করছেন।
ওই শিক্ষিকার স্বামী জানান, তাকে রেখে চলে যাওয়ার পর রাতে ইমুতে ম্যাসেজ পাঠিয়ে সকালে আসতে বলে। এসে বিষয়টি জানতে পারি। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, আমরা কেউই কোন প্রকার চিৎকার-চেচামেচি বা লোকজন আসার আগে জানতে পারেনি। তবে শিক্ষিকা যে অভিযোগ করছে তা সত্য নয়। আমরা তাকে ধমক-শাসন করতে দেখেছি। তিনি বিভিন্ন ছেলেদের সাথে তার ফোনে আমাদের কথা বলানোর বাধ্য করার কারণে। আমরা সুষ্টু তদন্তের দাবী জানাচ্ছি।
মাদ্রাসার মোহতামিম মাওলানা শোয়াইব হাসান জানান, তার স্বামী বৃহস্পতিবার সকালে সাথে এসে দু,জন দীর্ঘ সময় এক সাথে থাকে ও গোসল করে। তাকে মাদ্রাসায় রেখে সন্ধ্যার আগে চলে যায়। শিক্ষিকা তার ফোন দিয়ে বিভিন্ন ছেলেদের সাথে ভিডিও কলে কথা বলানোসহ নানা ধরনের কু-প্রস্তাব দেয়। বিষয়টি শিক্ষার্থীরা জানায়। পরে শিক্ষিকাকে ধমক-শাসন করা হয়। শুক্রবার সকালে ঢাকাতে যাওয়ার পর লোকজন ডেকে এনে তার স্বামীসহ ধর্ষনের অভিযোগ করে। তবে এ অভিযোগটি সম্পুর্ণ ষড়যন্ত্রমুলক করেছে। সুষ্টু তদন্ত ও তার স্বামীর পরীক্ষা করলেই সঠিক ঘটনা পাওয়া যাবে।
এব্যাপারে উদ্ধারকারী এস,আই তিলাম হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করে জানার চেষ্টা করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী