সময় সকাল ১১:০৩, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক শরীয়তপুর নড়িয়া হতে ইয়াবাসহ আটক ২

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইফতেখারুজ্জামান এর নেতৃত্বে অদ্য ১০ নভেম্বর ২০১৮ ইং আনুমানিক ২২.১৫ ঘটিকার সময় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন কার্তিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী ১। মোঃ রুমান বেপারী(২৮), পিতাঃ মৃত ইউনুছ আলী বেপারী, সাং-কার্তিকপুর, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুর, ২। মোঃ সাফায়েত সরদার(২৫), পিতাঃ খলিল সরদার, সাং- ডিংগামানিক, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুরদেরকে ১০(দশ) পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী