সময় রাত ১:৫৩, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দি   ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম, নয়ন শেখ (২৫)। তার পিতার নাম, লিয়াকত শেখ। বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামে।
বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ জামালপুর কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা ব্যবসায়ী নয়ন শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে এস,আই বিল্লাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী