সময় রাত ১২:১৪, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত -বালিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর কায়সার হামিদ


ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর কায়সার হামিদ।
মঙ্গলবার সকালে ঢাকা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে সাব-ইন্সপেক্টর কায়সার হামিদের হাতে এ পুরস্কার তুলেদেন, ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন। এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ও রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর কায়সার হামিদ হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ক্লু-লেজ মামলার তদন্ত করে সফলতা অর্জন করায় তাকে এ পুরস্কারে ভুষিত করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী