সময় রাত ১২:১৩, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির রামদিয়া বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজার বণিক সমিতির নির্বাচন বুধবার সম্পন্ন হয়েছে।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত জানান, শান্তিপুর্ণ ভাবে রামদিয়া বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে আহম্মদ আলী মাষ্টার চাকা প্রতিকে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি হাজী রজব আলী চেয়ার প্রতিকে ১২১ ভোট পান। সহ-সভাপতি পদে মোঃ বাবর আলী আনারস প্রতিকে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোতালেব বিশ্বাস গরুরগাড়ী ১৩৮ ভোট পান। সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান রতন বাইসাইকেল প্রতিকে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মিজানুর রহমান চাঁদ উড়োজাহাজ প্রতিকে ১৫৩ ভোট পান। সহ-সাধারন সম্পাদক পদে ইয়াছিন মন্ডল মোমবাতি প্রতিকে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি উজ্জল ফকির হাঁস প্রতিকে ১৩৯ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল ইসলাম রাজু কাপ পিরিজ প্রতিকে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মকলেছুর রহমান দেওয়াল ঘড়ি প্রতিকে ১৫৩ ভোট পান। ১৩টি পদের মধ্যে ৫টি পদে ভোট গ্রহন হয়েছে।
৩৩৪ জন ভোটারের মধ্যে ৩৩১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী