সময় রাত ১১:৫৬, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক ৪০ হাজার জালটাকাসহ আটক -১

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৪ নভেম্বর ২০১৮ ইং আনুমানিক ১৫.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১(এক) জন জালটাকা ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান(৩৬), পিতাঃ মৃত রব মাতুব্বর, সাং-দাড়িয়ার মাঠ, থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুরকে ৪০টি ১০০০টাকার নোট (সর্বমোট ৪০,০০০/-(চল্লিশ হাজার) জালটাকাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার জালটাকা ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় জালটাকা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। ধৃত আসামীকে উদ্ধারকৃত জালটাকাসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী