
“ ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস,এম আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে বক্তৃতা করেন, আরএমও ডা. ফারুক হোসেন, মেডিকেল অফিসার ডা. হাসান আলী, ডা. সরজিৎ কুমার দাস, ডা. সৌরভ সিকদার প্রমুখ। নন-কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়।
বালিয়াকান্দিতে বিশ্ব ডায়াবেটিস দিবসে র্যালী ও আলোচনা সভা
নিউজ আপডেট টাইম : নভেম্বর, ১৪, ২০১৮, ৫:২৫ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
571 বার
