
রাজবাড়ী-১ ( সদর ও গোয়ালন্দ ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বামী ও স্ত্রী। তাদের একজন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী ও তার স্বামী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। এ আসনে আলহাজ্ব কাজী কেরামত আলী এম্পি সহ আরো ৬ জন আওয়ামিলীগ নেতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
