সময় রাত ১১:৫৬, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গড়াই নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকার

বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী ও জামসাপুর এলাকায় গড়াই নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মাছ শিকার করলেও মৎস্য দপ্তর পদক্ষেপ গ্রহন করেনি।
শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার নারুয়া ইউনিয়নের গড়াই নদীর নারুয়া খেয়াঘাট ও জামসাপুর এলাকায় জাল ও বাঁশ দিয়ে বাধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। তবে মাছ শিকার কারী কাউকেই পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন নাম না প্রকাশের শর্তে জানান, প্রায় ১মাস যাবৎ গড়াই নদীর এপার থেকে ওপার পর্যন্ত বাঁশ, জাল দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। দিনের বেলায় তাদেরকে দেখা যায় না। রাতে মাছ শিকার করে। এদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না।
উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ রবিউল হক জানান, এ বাঁধ সম্পুর্ণ অবৈধ। বাঁধ দেওয়া হয়েছে জানতে পারলাম। অবশ্যই বাঁধ অপসারণসহ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী