সময় রাত ১১:৫৭, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে মেহগনি বাগান থেকে বস্তা ভর্তি ৯০বোতল পরিত্যাক্ত ফেনসিডিল উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুঠির রাস্তা এলাকায় শনিবার বিকালে মেহগনি বাগানোর মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি ৯০ বোতল ফেনসিডিল ও ৫টি ফেনসিডিলের খালি বোতল পুলিশ উদ্ধার করেছে।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস জানান, শনিবার দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের এস,এম কুদ্দুসের কুঠির রাস্তা এলাকার মেহগনি বাগানে স্থানীয় গৃহবধুরা পাতা সুরতে যায়। বাগানের মধ্যে বস্তা দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাকে জানালে ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে দেখতে পান ফেনসিডিল। পরে থানা পুলিশকে খবর দিলে থানার পুলিশ পরিদর্শক ওবায়দুল হক ঘটনাস্থলে যান এবং বস্তা ভর্তি ৯০ বোতল ফেনসিডিল এবং পাশেই ছড়িয়ে থাকা ৫টি ফেনসিডিলের খালি বোতল জব্দ করেন।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক ওবায়দুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তা ভর্তি ৯০ বোতল ফেনসিডিল এবং পাশেই ছড়িয়ে থাকা ১০টি ফেনসিডিলের খালি বোতল জব্দ করে থানায় আনা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী