সময় রাত ১২:১৭, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে গৃহবধুকে কোপানোর চেষ্টা মামলা তদন্তে সত্যতা মিলেছে

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে এক গৃহবধুকে কোপানোর চেষ্টার মামলা সোমবার তদন্তে সত্যতা মিলেছে। এলাকার লোকজন ঘটনাটি সত্য বলে তদন্তকারীর নিকট প্রকাশ করেছেন।
উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মোজাম্মেল মৌলিকের স্ত্রী হালিমা বেগম জানান, ১১ অক্টোবর রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে তার মেয়ে মৌ (৫) জ্বরে কাতরাচ্ছিল। মাথায় পানি দেওয়ার জন্য বাইরে বের হলে পুর্বপরিকল্পিত ভাবে বেরুলী গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে বাজারের পাহাড়াদার রাসেদ ওরফে রাসেল মন্ডল (৩৭) বাড়ীতে টিনের বেড়া থাকায় গাছ দিয়ে বাড়ীর মধ্যে প্রবেশ করে। কালো কাপড় দিয়ে মুখোশ পড়া অবস্থায় মুখে থাকা দিয়ে হাতে থাকা ছোড়া দিয়ে কোপানোর চেষ্টা করে। তাকে ধাক্কা দিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে টিনের বেড়া কেটে বাহিরে বের হয়ে যায়। পরে লোকজনের সহায়তায় রক্ত দেখে তাকে আটক করে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এব্যাপারে গত ১৪ অক্টোবর রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন। মামলাটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদীর ভাই আল-মামুন জানান, সোমবার বিকালে সরেজমিন পরিদর্শন করাসহ স্থানীয় এলাকার লোকজনের সাথে মামলার বিষয় নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু তদন্ত করেছেন। তদন্তকালে স্থানীয় লোকজন ও স্বাক্ষীরা ঘটনার ডকুইমেন্ট ও সত্যতা প্রমান করেছেন।
স্থানীয় এসকেন্দার আলী, বিশে জোয়াদ্দার, মিজানুর রহমান, সাহিদুল ইসলাম জানান, রাসেল রাতে এ ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তদন্তকারীর নিকট প্রকাশ করেছি। রাসেল ইতিপুর্বেও এ ধরনের দু,টি ঘটনা ঘটিয়েছে। তদন্তকালে রাসেলকে ৫বছরের মেয়ে মৌ দেখে ভয়ে আতকে ওঠে। বলে এ সেই কলা কাটা। তখন উপস্থিত সবাই বলে সত্য চাপা থাকে না।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু জানান, মামলাটি তদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন আদালতে পাঠানো হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী