সময় দুপুর ২:১৩, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী-২ আসনে আ,লীগের জিল্লূল না ইকবাল-বিএনপির সাবু না হারুন হচ্ছেন কান্ডারী


একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে রাজবাড়ী-২ ( পাংশা- বালিয়াকান্দি-কালুখালী) আসনে নির্বাচনী আমেজ বইছে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজবাড়ী-২ আসনে জমে উঠেছে মাঠের রাজনীতি। আসনটি ধরে রাখতে মরিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্য দিকে জয় পেতে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে বিএনপি। কে হচ্ছেন আওয়ামীলীগের কান্ডারী। জিল্লুল হাকিম না ডা. ইকবাল আর্সলান। আর বিএনপির নাসিরুল হক সাবু না হারুন-অর রশিদ তা নিয়ে এলাকায় নেতাকর্মী কর্মীদের মাঝে চলছে চুলছেড়া বিশ্লেষন। দুই দলের নেতাকর্মীরা এখন রয়েছে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রের ঘোষনায়। নৌকা আর ধানের শীষের টিকিট পাচ্ছেন কে? দিন যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মাঝে দীর্ঘশ্বাসের সৃষ্টি হচ্ছে। কখন হবে আনুষ্ঠানিক ঘোষনা। অপেক্ষায় রাজবাড়ী-২ আসনের দু,টি রাজনৈতিক দলের নেতারা।
পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী এ তিন উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসন। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই শক্ত অবস্থান আসনটিতে। আসনটিতে তিনবার আওয়ামী লীগ, দুইবার বিএনপি, একবার জামায়াতে ইসলামী, দুইবার জাতীয় পার্টি ও দুইবার জাসদ প্রার্থী বিজয়ী হয়েছেন। এ আসনের তিন উপজেলা ও এক পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ১৯২ জন। এর মধ্যে নতুন ভোটার ৫৯ হাজার ৫৫০ জন। নতুন ভোটারের অর্ধেকের বেশিই নারী। নতুন ও পুরাতন ভোটারদের পুঁজি করে এ আসন থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হাল ধরার প্রতিযোগিতায় কেন্দ্রে জোর লবিং ও দীর্ঘ দিন ধরে তৎপরতা চালাচ্ছেন প্রবীন ও নবীন সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যেই আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল¬ুল হাকিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের নাম শোনা যাচ্ছে। নৌকার হাল কে ধরছেন তা নিয়ে চলছে এলাকায় নানা জল্পনা-কল্পনা। নৌকার প্রার্থী চুড়ান্তে কি চমক থাকছে তা দেখার অপেক্ষায় ৩টি উপজেলার সাধারন ভোটাররা।
বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুনকে নিয়ে বিএনপির মনোনয়ন নিয়েও চলছে নানা সমিকরণ। তবে বিএনপির কি কোন চমক থাকছে তা নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। প্রার্থী চুড়ান্ত না হওয়ায় প্রার্থী নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। হাট-বাজার, পাড়া-মহল্লাসহ মোড়ের চায়ের দোকান গুলোতে এখন একটি গল্প কে পাচ্ছেন নৌকা আর ধানের শীষের টিকিট। দুই জোটের প্রার্থী চুড়ান্তে কি চমক থাকছে তা দেখার অপেক্ষায় রয়েছে সাধারন ভোটাররা।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী