সময় রাত ১১:৩০, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে ইয়াবা ও বাংলা চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ বুধবার রাতে পৃথক দু,টি অভিযান চালিয়ে ইয়াবা ও দেশী বাংলা চোলাই মদসহ ২জনকে গ্রেফতার করেছে।
জানাগেছে, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নির্দেশে থানার এস,আই হিরণ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নবাবপুর ইউনিয়নের কোরবানের দোকান এলাকা থেকে বুধবার রাতে ২০ পিছ ইয়াবাসহ দক্ষিণবাড়ী গ্রামের খালেক শেখের ছেলে আমিরুল শেখ ( ২৯) কে গ্রেফতার করেছে। এব্যাপারে থানার এস,আই হিরণ কুমার বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। অপরদিকে, থানার এস,আই কায়সার হামিদ, এ,এস,আই কিরণ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের পাঞ্জু শেখের ছেলে লিটন শেখ (২৮) এর বাড়ীতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই বাংলা মদসহ গ্রেফতার করে। এব্যাপারে এ,এস,আই কিরণ কুমার মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী