সময় রাত ১১:৩১, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছুটির দিনে বালিয়াকান্দিতে ইজিপিপি প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক ঃ  শনিবার ছুটির দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি ( ইজিপিপি) প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আঃ আলীম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা প্রকল্প ঘুরে দেখেন ও এলাকার লোকজনের সাথে কথা বলেন। এরআগে তিনি নবাবপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী