সময় রাত ১০:৩৬, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ৪৭তম জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 “ সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদ মানিক, উপজেলা সমবায় অফিসার আঃ আলীম মিয়া প্রমুখ। পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী