সময় রাত ৮:৫৯, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি মোঃ জিল্লুল হাকিম

স্টাফ রিপোরটারঃ  ২৬শে নভেম্বর সোমবার দুপুরে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় ঢাকা থেকে এলাকায় আসার পথে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রাজবাড়ী – ২ আসনে মনোনিত জিল্লুল হাকিম ।তিনি বলেন, আর কোন ভেদাভেদ নয়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে কাজ করতে হবে। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় মনোনয়ন পেলাম। আপনারা ৩ বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য রাজবাড়ী-২ আসনের প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। রাস্তা, ঘাট, বিদ্যুৎ, কালভার্ট, ব্রীজ, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করার আহবান জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিম,এমপি।
এরআগে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমবেত হন। সেখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান মোল্যা, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শামছুল আলম মিয়া সুফি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, সাধারন সম্পাদক আবু তারেক বাবুল প্রমুখ। সমাবেশে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী