
বালিয়াকান্দি অফিস ঃ বুধবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করেছেন।
জানাগেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ীয়া গ্রামের উকিল মিয়ার মেয়ে ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের এবারের জেএসসি পরীক্ষার্থী সাফিয়া আক্তারকে বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম ও আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাঈদকে ওই বাড়ীতে পাঠান। পরে মেয়ের বাবাকে হাজির করলে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা প্রদান করেন।
