সময় রাত ৮:৫৯, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে একটি পরিবার নিঃস্ব

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে একটি পরিবার নিঃস্ব

 

বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ী জেলার দক্ষিন বালিয়াকান্দি গ্রামে অগ্নিকান্ডে একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সাব-অফিসার ইউসুফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের পরশী মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডলের একটি বসত ঘর, একটি রান্না ঘর, একটি ছাগল ও অন্যান্যে মালামাল ভস্মিভুত হয়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী