
বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বালিয়াকান্দি ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা দিবসে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলা চত্বরে উপজেলার মুক্তিযোদ্ধারা সমবেত হয়ে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন সেখ, মোকলেছুর রহমান, সিরাজুল ইসলাম, লিয়াকত আলী খান সহ উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধোর স্বপক্ষের লোকজন অংশগ্রহন করেন।
বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা দিবসে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
নিউজ আপডেট টাইম : ডিসেম্বর, ১, ২০১৮, ১:৫৪ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
282 বার
