সময় রাত ১০:৫৯, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে ঔষধি উদ্ভিদ বাজারজাতকরণ ২দিনব্যাপী প্রশিক্ষণ


বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ডাস অফিসে ঔষধি উদ্ভিদ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ রবিবার সকালে উদ্বোধন করা হয়।
মেডিসিনাল বিজনেস প্রমোশন হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ নিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুইদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সভাপতি মমতাজ হাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী মকবুল হোসেন, প্রোগ্রাম এক্সিকিউটিভ মেডিসিনাল ফাতেমা বিনতে রহমান, সাংবাদিক সনজিৎ কুমার দাস, প্রশিক্ষক হুমায়ন কবির প্রমুখ। ২দিনব্যাপী প্রশিক্ষণে ৮০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করছে। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী