
রাজবাড়ীতে মনোনয়ন পত্র যাচাই-বাচাই সম্পন্ন -বাতিল দুই জন
রাজবাড়ী-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির নাজমুল হাসান খান এবং রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুদ্দিন মিয়ার মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শওকত আলী। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের সময় তাদের মনোনয়ন বাতিল করা হয়। রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুদ্দিন মিয়ার মনোনয়ন কে তার মনোনয়ন পত্রে শতকরা এক ভাগের কম ভোটারের স্বাক্ষর থাকার কারনে এবং রাজবাড়ী-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির নাজমুল হাসান খান কে ভোটার নম্বর ও আয় বিবরনী না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয় ।
রাজবাড়ীতে দুইটি সংসদীয় আসনের মধ্যে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী, বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আসলাম মিয়াসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এ ছাড়া রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত জিল্লুল হাকিম, বিএনপির নাসিরুল হক সাবু, হারুন অর রশিদ হারুন, আব্দুল রাজ্জাকসহ মোট ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ।
