
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্র সহ সন্ত্রাসী আটক
পাংশাঃ ১ টি ওয়ান শুটারগান সহ মো: দুলাল হোসাইন (২৬) নামে একজন সন্ত্রাসীকে আটক করে পাংশা মডেল থানা পুলিশ ।
৩রা ডিসেম্বর সোমবার রাত অনুমানিক সাড়ে ৯ টার দিকে এস আই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পাংশা থানা এলাকায় জরুরী (মোবাইল-৩) ডিউটি করাকালীন পাংশা মডেল থানাধীন চর আফড়া সুইচ গেইট পূর্বপাড়া গ্রামস্থ ব্রীজের উপর থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: দুলাল হোসাইন (২৬) পাংশা’র চর আফড়া (সুইচ গেইট) এলাকার মৃত ওয়াজেদ আলী’র ছেলে মো: দুলাল হোসাইন (২৬) । এ বিষয়ে পাংশা থানায় একটি অস্ত্র অাইনে মামলা দায়ের করা হয়েছে ।
