সময় রাত ১০:৩৬, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রেমিকার বাবা মাথা ফাটালো মেয়ের প্রেমিকের

 

প্রেমিকার বাবা মাথা ফাটালো মেয়ের প্রেমিকের

ডেস্ক নিউজ ঃ  বিদেশে বসেই মোবাইল ফোনে কলেজ ছাত্রীর সাথে প্রেম। অতপর বিদেশ থেকে বাড়ী ফিরে বিয়ের প্রস্তুতি। রাতে প্রেমিকার সাথে দেখা করতে এসে ধরা পড়ে প্রেমিকার বাবার হাতে। সব কিছু কেড়ে রেখে মারপিট দিয়ে মাথা ফাটিয়ে তাড়িয়ে দিয়েছে যুবককে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। আহত যুবকের নাম, ইসলাম বিশ্বাস (২৫)। তার পিতার নাম, আবুল বিশ্বাস। বাড়ী বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন যুবক ইসলাম বিশ্বাস জানান, বিদেশে থাকাকালে তেঁতুলিয়া গ্রামের এক কলেজ পড়–য়া ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক হয়। তার হাত খরচও দেয় সে। দেশে ফিরে বিয়ে করতে চাইলে আপত্তি ওঠে। তাকে নিয়ে অজানায় পাড়ি জমাবে এ আশ্বাসে রবিবার রাতে তার প্রেমিকার বাড়ীতে আসে। প্রেমিকার বাবা তাকে ধরে কাছে থাকা একটি মোবাইল ফোন, নগদ ১লক্ষ ১৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন কেড়ে রেখে মারপিট করে মাথা ফাটিয়ে তাড়িয়ে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী