সময় বিকাল ৫:০৬, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর কর্তৃক রাজবাড়ী জেলার বালিয়াকান্দি হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ০৫ ডিসেম্বর ২০১৮ইং তারিখ সন্ধ্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন কঠুরকান্দি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামিম(২৩) পিতাঃ মোঃ আজিজুল মিয়া, সাং-শহীদনগর খালকুলা, থানাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ীকে ১০০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ইয়াবা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী